
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও সারা জীবন তারা পেনশন পান। তাই বলে কোনো কাজ না করেই যে এ পেনশন ভোগ করেন এমন নয়। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে সবসময় নিজেদের নিযুক্ত রাখেন। দেশের প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সম্প্রতি হারিকেন হার্ভে ও ইরমার আঘাত পুরো আমেরিকায় লেগেছে।
বিশেষ করে হিউস্টন,উপকূলীয় এলাকা ও ফ্লোরিডার বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের এমন দুর্যোগে সমস্ত আমেরিকানকে এক করতে এগিয়ে এসেছেন দেশের সাবেক পাঁচ প্রেসিডেন্ট। তারা হলেন জিমি কার্টার,জর্জ এইচ ডব্লিউ বুশ,বিল ক্লিনটন,জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা পাঁচজনই 'ওয়ান আমেরিকা আপিল'কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। এর লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সাহায্য করা।