News71.com
 International
 11 Sep 17, 07:36 AM
 171           
 0
 11 Sep 17, 07:36 AM

তাইওয়ানে ডব্লিউসিআইটির ২১তম সম্মেলন শুরু।।    

তাইওয়ানে ডব্লিউসিআইটির ২১তম সম্মেলন শুরু।।      

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২১তম সম্মেলন তাইওয়ানের তাইপে শুরু হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট টাসি ইং-ওয়েন আজ সোমবার তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৩ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে। বাংলাদেশের ৫৩ সদস্যের একটি প্রতিনিধিদল এবারের বিশ্ব আইটি সম্মেলনে অংশ নিয়েছে।

এর আগে গতকাল রবিবার বিকেলে তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী জং-চিন সেন ডব্লিউসিআইটি সম্মেলনে আগত অতিথিদের ‘ওয়েলকাম রিশেপশন’ প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানে স্বাগত জানান। ২০১৮ সালের ডব্লিউসিআইটি সম্মেলন ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে আর্মেনিয়ায় এবং ২০২০ সালে মালয়েশিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপরই ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন