
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের প্রায় দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা আশ্রয় চেয়েছে বাংলাদেশে। শত শত রোহিঙ্গা সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে। যেসব রোহিঙ্গা এখনো থেকে গেছেন তাদের আগামীকাল মঙ্গলবারের মধ্যে রাখাইন ছাড়তে মাইকিং করছে মিয়ানমার সেনাবাহিনী। গত ২৫ আগস্টের পর থেকে রাখাইনে ফের অভিযান শুরু হয়। আজ সোমবার সুত্র এ খবরে জানিয়েছে,রোহিঙ্গাদের দেশছাড়া করতে মাটির নিচে বোমা পুঁতে রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী। গত মাসে শুরু হওয়া অভিযানে রাখাইন রাজ্যের একাধিক গ্রাম খালি হয়ে গেছে। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের পরিত্যক্ত গ্রামেও গুলি ছুড়ছে।