News71.com
 International
 11 Sep 17, 12:44 PM
 168           
 0
 11 Sep 17, 12:44 PM

ইউরোপ-আমেরিকায় ড্রোন হামলা চালাতে পারে আইএস।।  

ইউরোপ-আমেরিকায় ড্রোন হামলা চালাতে পারে আইএস।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যে কোন সময় আইএস বাণিজ্যিক ড্রোন ব্যবহার করে ইউরোপ ও আমেরিকার শহরগুলিতে বোমা হামলা করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন,হামলা শুধু সময়ের অপেক্ষা। এখন অনলাইনেই মিলছে কোয়াডকপ্টার। আকাশ থেকে ছবি তুলতেই চতুর্ভুজ এই ড্রোনটি সাধারণত প্রফেশনাল ফোটোগ্রাফাররা ব্যবহার করে থাকেন। সেই কোয়াডকপ্টার ড্রোন দিয়েই শহরগুলোকে টার্গেট করে বোমা ফেলার পরিকল্পনা করেছে আইএস।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিকিওরিটি সামিটে এ বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে। গ্লোবাল টেররিজম নিয়ে আলোচনায় ব্রিটেন,কানাডা,জার্মানির শীর্ষস্তরের গোয়েন্দারা যোগ দেন। জার্মানি ইনটেলিজেন্স সার্ভিসের সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ ফেডরিক গ্রোমস আশঙ্কা প্রকাশ করে বলেন,আইএসের সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ হতে চলেছে ড্রোন। তার মতে,চতুর্ভুজ এই ড্রোনগুলি বড় বোমা বহন করতে না-পারলেও,বিস্ফোরক ডিভাইস সহজেই বহন করতে সক্ষম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন