
আন্তর্জাতিক ডেস্কঃ গাড়ির সবচেয়ে বৃহৎ বাজারের দেশ চীন দেশ থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা করেছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যেই ‘প্রয়োজনীয় গবেষণা’ শুরু হয়েছে বলে দেশটির শিল্প উপমন্ত্রী। তবে কখন থেকে নিষিদ্ধর পরিকল্পনা কার্যকর হবে তার সুস্পষ্ট তারিখ এখনো ঠিক হয় নি । চীনের সরকারি বার্তা সংস্থাকে জিন গুওবিন বলেন, ‘গাড়ি শিল্প উন্নয়নে এই পদক্ষেপগুলো গভীর পরিবর্তন আনবে এটা নিশ্চিত। গতবছর চীন ২৮ মিলিয়ন গাড়ি তৈরি করে। যা বিশ্বের প্রায় ৩ ভাগের এক ভাগ। এদিকে বায়ুদূষণ ও কার্বন নি:সরণ কমাতে ২০৪০ সালের মধ্যেই ব্রিটেন ও ফ্রান্স পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। চীনা মালিকানাধীন গাড়ি নির্মাতা-প্রতিষ্ঠান ভলভো বলেছে, ২০১৯ সালের জুলাই থেকে তারা তাদের নির্মিত গাড়িতে বৈদ্যুতিক মটর ব্যবহার শুরু করবে। ২০২৫ সালের মধ্যে ভলভো সারা বিশ্বে ১ মিলিয়ন বৈদ্যুতিক মটর ব্যবহৃত গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ।