News71.com
 International
 10 Sep 17, 08:14 AM
 157           
 0
 10 Sep 17, 08:14 AM

মিউনিসিপ্যালিটি নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর জন্য ভোট চাইলেন পর্তুগালের প্রধানমন্ত্রী ।।  

মিউনিসিপ্যালিটি নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর জন্য ভোট চাইলেন পর্তুগালের প্রধানমন্ত্রী ।।   

নিউজ ডেস্কঃ আগামী ১লা অক্টোবর পর্তুগালের পোর্তোর মিউনিসিপ্যালিটি (সিটি করপোরেশন) নির্বাচনে পর্তুগালের ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল । গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯.৩০মিনিটে পোর্তোর পার্ক করদোরিয়া এক পথসভায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও কোস্টা পোর্তোবাসীর সাথে সোস্যালিস্ট পার্টির মেয়র সাবেক মন্ত্রী ড. পিজাররো, শাহ আলম কাজলসহ সকল কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং পোর্তোবাসীর নিকট ভোট চান ।

এই সময় প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা বলেন, পিজাররো হলো আমার খুব কাছের বন্ধু। আমাদের দল যে ভাবে পর্তুগালকে অর্থনৈতিক দিক থেকে উপরে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশেনের আসন্ন নির্বাচনে পিজাররোকে ভোট দিলে পোর্তো সিটির উন্নয়নে এবং সকল সমস্যা সমাধনে সে কাজ করবে। পিজাররো তার বক্তব্যে বলেন, শহরকে আরো আধুনিক করতে হলে পরিবেশ বান্ধব করতে সোস্যালিস্ট পার্টির বিকল্প নাই ।

শাহ আলম বলেন, জয় বা পরাজয় বড় কথা নয়। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ায় সোস্যালিস্ট পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভোটারসহ পোর্তোয় বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশিদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এছাড়াও পরিবেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী, ৬ জন এমপিসহ অনেক কর্মকর্তা উক্ত সভায় উপস্তিত ছিলেন। উল্লেখ্য, শাহ আলম পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় প্রবাসীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণে পোর্তোয় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন। এটি পর্তুগালের দ্বিতীয় শহীদ মিনার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন