
আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েকদিন আগেই রাশিয়ার কাছ থেকে আধুনিক হেলিকপ্টার পেয়েছে পাকিস্তান। কয়েক যুগ পর নতুন করে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে সামরিক সম্পর্ক। আর সেটাই এখন কাজে লাগাতে চাইছে পাকিস্তান। সুত্রের খবর অনুযায়ী,রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের তা কোনোভাবেই যাতে বিফলে না যায় সেজন্যে সবরকম চেষ্টা চালাচ্ছেন পাক-সরকারের কর্মকর্তারা। জানা গেছে,পাকিস্তানের নজর এখন রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেম এস-৪০০ দিকে। আর তা পাওয়ার জন্যে নাকি সবরকম চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা।
যদিও রাশিয়ার কাছে এখনও পর্যন্ত এস-৪০০ পাওয়ার জন্যে কোনও আবেদন করা হয়নি। তবে খুব দ্রুত রাশিয়ার কাছে তা করা হবে বলে বলে জানা গেছে। আর তা আবেদন জানানোর জন্যে সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। প্রসঙ্গত,গত কয়েকবছর আগেই এস-৪০০ নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় রাশিয়ার। সবকিছু ঠিক থাকলে সবথেকে আধুনিক এই মিসাইল সিস্টেম চলে আসবে ভারতের কাছে। আর তা হাতে পেয়ে গেলে পাকিস্তান সীমান্তেই এই মিসাইল সিস্টেম মোতায়েন করা হবে। এস-৪০০ রাশিয়ার তৈরি সর্বাধুনিক মিসাইল সিস্টেম। এবার তা পাওয়ার জন্যে রীতিমত ময়দানে নেমে পড়েছে পাকিস্তান।