News71.com
 International
 09 Sep 17, 10:09 AM
 219           
 0
 09 Sep 17, 10:09 AM

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি 'পতিতা' বলে কটাক্ষ করল উত্তর কোরিয়া  

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি 'পতিতা' বলে কটাক্ষ করল উত্তর কোরিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি। সম্প্রতি তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ সোচ্চার। উত্তর কোরিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন। তবে মার্কিন রাষ্ট্রদূতের এ ‘সিরিয়াস’ বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছে না উত্তর কোরিয়া। সম্প্রতি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে ‘পতিতা’ বলেই আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে তিনি বাতাসে তার ‘স্কার্ট দোলাচ্ছেন’!

উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানোর জন্য মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সম্প্রতি জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন, বাড়তি নিষেধাজ্ঞা দিয়েই কূটনৈতিক পথে উত্তর কোরিয়াকে ফেরানো সম্ভব। উত্তর কোরিয়ার ওপর পুরোমাত্রার জ্বালানি নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হচ্ছে। হেলির এ বক্তব্যের জবাবেই তাকে পতিতা বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন