News71.com
 International
 09 Sep 17, 06:46 AM
 183           
 0
 09 Sep 17, 06:46 AM

আইএসের দখলে থাকা তেলখনি পুনরুদ্ধার করেছে সিরীয় সরকারি বাহিনী।।  

আইএসের দখলে থাকা তেলখনি পুনরুদ্ধার করেছে সিরীয় সরকারি বাহিনী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরের নিকটবর্তী তিয়েম তেলখনিটি পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,সরকারি বাহিনীগুলো দিয়ের আল জোরের প্রধান একটি মহাসড়কের কিছু অংশও পুনরুদ্ধার করেছে। এই মহাসড়কটি সোজা আল মায়াদিন শহরের কেন্দ্রস্থলে চলে গেছে এবং আইএসের অনেক যোদ্ধা পশ্চাৎপসারণ করে সেখানেই আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি। তিয়েম তৈলখনিটি দিয়ের আল জোর প্রদেশের দক্ষিণাংশের মরুভূমিতে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়ার তেলখনি সমৃদ্ধ এলাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন