News71.com
 International
 09 Sep 17, 01:45 AM
 251           
 0
 09 Sep 17, 01:45 AM

মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার জরুরী সহায়তা দিবে কুয়েত।।

মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার জরুরী সহায়তা দিবে কুয়েত।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন মার্কিন ডলার জরুরী সহয়তা প্রদান করবে কুয়েত। এক বিবৃতিতে মিনিস্টার অফ ইসলামিক অ্যাফের্য়াস এন্ড মিনিস্টার অফ স্টেট ফর মিউনিসিপাল অ্যাফের্য়াস মোহাম্মদ আল জাবরি এই ঘোষণা দেন ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মিয়ানমারের মুসলমানদের কাছে এই সহয়তা পাঠানো হবে। এতে থাকবে খাবার, কাপড় এবং তাঁবু। তিনি মিয়ানমারের মুসলমান ভাইদের প্রতি অনুদান প্রদানের জন্য নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। রিপোর্টে প্রায় ২,৭০,০০০ মুসলিম রোহিঙ্গা সহিংসতায় ভুগে মিয়ানমার ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে অবস্থান করছে বলেও উল্লেখ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন