News71.com
 International
 07 Sep 17, 11:20 AM
 227           
 0
 07 Sep 17, 11:20 AM

কিম জং উনকে সরিয়ে দিতে তৎপর ইউএস নেভি সিল ।।  

কিম জং উনকে সরিয়ে দিতে তৎপর ইউএস নেভি সিল ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ টার্গেট কিল কিম। সেই লক্ষ্যেই পরিকল্পনা প্রস্তুত করেছে ইউ এস নেভি সিল। আমেরিকার এই নৌ কমান্ডো বাহিনীর হাতে আগেই নিহত হয়েছে ওসামা বিন লাদেন। রাতের অন্ধকারে আল কায়দা জঙ্গি প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে গুলি করে মেরেছিল নেভি সিল। পরে সাগরের পানিতে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। একই কায়দায় উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উনকে সরিয়ে দিতে তৎপর নেভি সিল। এর জন্য তারা দক্ষিণ কোরিয়ার কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ।

পরমাণু বিস্ফোরণ ও লাগাতার যুদ্ধের হুমকি দেওয়া কিম জং উন এই মুহূর্তে ওয়াশিংটনের কাছে আতঙ্কের কারণ। কিমের যুদ্ধংদেহী রূপে আতঙ্কিত জাপান ও দক্ষিণ কোরিয়া সরকার। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলের টার্গেট- কিল কিম। পিয়ংইয়ংয়ের হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে যখন উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখনই এই খবর প্রকাশ। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মুকে উদ্ধৃত করে এই সংবাদপত্রের দাবি, কিম জং উনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। আগামী ডিসেম্বর মাস থেকেই দক্ষিণ কোরিয়ার কমান্ডোরা নেমে পড়বে কিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কাজে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন