
আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বাইয়ে একটি ভবনে অগ্নিকান্ডে ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। জানা গেছে, অসমাপ্ত ওই ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ভবনটি কিছু সংখ্যক শ্রমিক ও তাদের পরিবারবর্গ ব্যবহার করতো । স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, ওই শহরে এক সপ্তাহ আগে একটি ভবন ধসে ৩৩ জন নিহত হয় ।