News71.com
 International
 07 Sep 17, 06:46 AM
 181           
 0
 07 Sep 17, 06:46 AM

ভারতের তামিলনাড়ুতে বাসস্ট্যান্ডের ছাদ ধসে নিহত ৯ ।।  

ভারতের তামিলনাড়ুতে বাসস্ট্যান্ডের ছাদ ধসে নিহত ৯ ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ু প্রদেশে বাস স্ট্যান্ডের ছাদ ধসে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। প্রদেশের কোইম্বাটোর শহরের এই ঘটনায় আরো অনেকে ছাদের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে । ছাদ ধসে পড়ার ছবিতে দেখা যায়, এর একটা অংশ একটি বাসের উপরও পড়েছে। পুলিশ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারুণ এখনো অনেক মানুষ ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। সূত্রে জানা গেছে, অন্তত ২০ জন মানুষ ছাদের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন