News71.com
 International
 06 Sep 17, 02:26 AM
 226           
 0
 06 Sep 17, 02:26 AM

সর্বোচ্চ ঘূর্নিঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডায় এগোচ্ছে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড় 'ইরমা' ।।  

সর্বোচ্চ ঘূর্নিঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডায় এগোচ্ছে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড় 'ইরমা' ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা ক্যাটাগরি ৫ হারিকেনে রূপ নিয়ে ক্যারিবিয়ান উত্তর-পূর্বাঞ্চলীয় দ্বীপ লিওয়ার্ডের দিকে অগ্রসর হচ্ছে। শেষ খবর পর্যন্ত ঘূর্ণিঝড়টি অ্যান্টিগা ও বারবুডা দ্বীপ থেকে ৫০ মাইল দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১৫ মাইল বেগে অগ্রসর হওয়া ইরমাকে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী, ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা ।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিড়টির গতিপথ এখনো স্পষ্ট নয়। তবে সপ্তাহের শেষ নাগাদ এটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ফ্লোরিডায় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ মাইল পর্যন্ত ওঠার আশঙ্কার কথা বলেছেন আবহাওয়াবিদরা। ফ্লোরিডা ছাড়া ঘূর্ণিঝড়টির হুমকির মধ্যে থাকা অঞ্চলগুলো হলো- পুয়ের্তো রিকো, ইউএস ও বৃটিশ ভার্জিন আইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সাবা, সেন্ট মার্টিন, সেন্ট বার্তাস।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে অনেক এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের গতিপথে থাকা হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কোনো কোনো সংবাদমাধ্যম ইরমাকে ক্যাটাগরি ৬ হারিকেনে রূপ নেওয়ার কথা বলেছে। বস্তুত ৫-এর পর ঘূর্ণিঝড়ের পরবর্তী কোনো ক্যাটাগরি নেই, এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন