News71.com
 International
 05 Sep 17, 05:57 AM
 188           
 0
 05 Sep 17, 05:57 AM

ভারতের ৮০ জন মৎস্যজীবীকে মুক্তি দিল শ্রীলঙ্কার নৌবাহিনী ।।

ভারতের ৮০ জন মৎস্যজীবীকে মুক্তি দিল শ্রীলঙ্কার নৌবাহিনী ।।


আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নৌবাহিনী ৮০জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল। শ্রীলঙ্কার সামুদ্রিক এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এই ৮০ জনকে গ্রেফতার করা হয় ৷ জানাগেছে, এদের মধ্যে ৪ জন মৎস্যজীবীকে গত ৩১শে আগস্ট শ্রীলঙ্কার নৌবাহিনী, ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়৷ তবে অন্যদের শ্রীলঙ্কার সামুদ্রিক এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে গ্রেফতার করে নেওয়া হয়৷ প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহেই শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে আটক ৫০ ভারতীয় মৎস্যজীবী৷ আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে৷ ১২টি ট্রলারসহ মোট ৫০জন মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী ।

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুল করে শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়ে৷ শ্রীলঙ্কার নৌবাহিনী দাবি করেছে, ১২টি ট্রলারসহ ৫০জন মৎস্যজীবী নাকি সীমানালঙ্ঘন করেছিল৷ জাফনার কারিনগর এলাকা থেকে আটক করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের৷ শ্রীলঙ্কার মৎস্য তদারকি দফতরে তাদেরকে পাঠানো হয়েছে৷ সেখানেই বিষয়টি তদন্ত করে দেখা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন