News71.com
 International
 05 Sep 17, 10:45 AM
 191           
 0
 05 Sep 17, 10:45 AM

সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় এক বাংলাদেশি হাজীর মৃত্যু।।

সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় এক বাংলাদেশি হাজীর মৃত্যু।।

 


নিউজ ডেস্কঃ সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে বাস চাপা পড়ে মো. ওয়াসিম আনসারি রাসু (৪৫) নামে এক বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ৯টায় মক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজী মো. ওয়াসিম আনসারি রাসু দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলাকার মৃত ইয়াসিন আনসারির ছেলে। তিনি দিনাজপুর জেলা প্রশাসকের বাস ভবন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী। নিহতের প্রতিবেশী মো. ইকবাল টারজ্যান জানান,গতকাল সোমবার হজ পালন শেষে রাসু দেশে ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন। তিনি রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন