News71.com
 International
 04 Sep 17, 06:55 AM
 244           
 0
 04 Sep 17, 06:55 AM

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম এখন কারাগারের মালি, দৈনিক মজুরি ৪০ টাকা

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম এখন কারাগারের মালি, দৈনিক মজুরি ৪০ টাকা


নিউজ ডেস্ক : বিপুল সম্পদের মালিক ছিলেন ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং । কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আদালতের রায়ে আজ তিনি জেলের কয়েদি। তাকে বাঁচাতে তার সমর্থকদের তান্ডবে প্রান গেছে ৩০ টিপও বেশী মানুষের । পরিস্থিতি সামলাতে বেশ বেগ পেতে হয়েঁছিল ভারত সরকারকে । নামাতে হয়েছিল সেনা । কিন্ত এই হাই প্রোফাইল ধর্মগুরু এখন একদন সাধারন কয়েদি । ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে এরই মধ্যে কাজও মিলেছে রাম রহিমের। কারা কর্তৃপক্ষ তাকে মালির কাজ দিয়েছে। তার কয়েদি নাম্বার ৮৬৪৭। দৈনিক ৪০ টাকা মজুরিতে বাগানে কাজ করছেন সেই রাম রহিম।
রোহতকের সুনেইরিয়া জেলে বন্দি রাম রহিম। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় ২৫ অগাস্ট দোষী সাব্যস্ত করা হয় তাকে। ২৮ অগাস্ট সাজা ঘোষণা করেন বিচারক।

যদিও শুরুতে অভিযোগ উঠেছিল, জেলের মধ্যেও ভিআইপি সুবিধা পাচ্ছেন রাম রহিম। যদিও জেলের তরফ থেকে তা খারিজ করে দেওয়া হয়। কোটিপতি 'বাবা' রহিম এখন জেলের আর পাঁচটা কয়েদির মতোই। জেলের অন্য কয়েদিদের যেমন কাজ করতে দেওয়া হয়, তাকেও তেমনই কাজ করতে দেওয়া হচ্ছে। জেলসূত্রে খবর, প্রথমে অবশ্য কোনো কাজ করতে রাজি ছিলেন না রাম রহিম। জেল আধিকারিকদের 'বোঝানোর' পর কিছু কাজ করতে রাজি হন তিনি। জেলের কারখানায় অথবা বাগানে কাজের মধ্যে সে দ্বিতীয়টাই বেছে নিয়েছেন তিনি ।


১৫ বছর আগে দু’নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের ধর্ষক ধর্মগুরু গুরু গুরমিত রাম রহিম সিংকে আজ থেকে ঠিক একসপ্তাহ আগে গত সোমবার ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে হরিয়ানার রোহতক কারাগারে নেয়া হয়। বর্তমানে সেখানেই কারাবন্দি জীবন কাটছে বিতর্কিত এই ধর্মগুরুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন