News71.com
 International
 04 Sep 17, 11:25 AM
 204           
 0
 04 Sep 17, 11:25 AM

উত্তর কোরিয়াকে ‘ব্যাপক সামরিক জবাব’ দেবে যুক্তরাষ্ট্র ।। প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস

উত্তর কোরিয়াকে ‘ব্যাপক সামরিক জবাব’ দেবে যুক্তরাষ্ট্র ।। প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার যেকোনো হুমকির ‘ব্যাপক সামরিক জবাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস। উত্তর কোরিয়ার সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফিং করার পর ব্যাপক সামরিক জবাব দেওয়ার হুংকার দিলেন পেন্টাগন প্রধান মাট্টিস ।

এ ব্যাপারে জেমস মাট্টিস হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও নিজেদের প্রতিরক্ষার ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের এবং এই প্রতিশ্রুতি লৌহকঠিন। ব্যাপক সামরিক জবাবের ব্যাখ্যায় মাট্টিস বলেন, উত্তর কোরিয়াকে ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ করার ইচ্ছা আমাদের, কোনো দেশকে পুরোপুরি বিনাশ করার নয় ।

এদিকে নিজেদের সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্র সম্পর্কে পিয়ংইয়ংয়ের দাবি, তারা এমন হাইড্রোজেন বোমা তৈরি করেছে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করা যায়। পরমাণু বোমার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। তবে তাদের এ ধরনের পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিশ্ব । উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে পরমাণু অস্ত্রের উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে উত্তর কোরিয়া। তারা এমন সব পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করার দাবি করেছে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন