News71.com
 International
 03 Sep 17, 06:52 AM
 200           
 0
 03 Sep 17, 06:52 AM

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৭ নিহত ,আহত ১২

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৭ নিহত ,আহত ১২

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ইরাকে মারা গেলেন ৭ জন। আহত হয়েছেন ১২ জন। গতকাল শনিবার উত্তর বাগদাদে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় একটি পাওয়ার প্ল্যান্টে হামলাটি হয়। প্ল্যান্টটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই সুইসাইড বম্বার ।

প্রাথমিক খবর অনুযায়ী, হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। ১২ জন আহত হয়েছেন। হামলাকারীর কাছে গ্রেনেড ছিল বলেও খবর। সে বিস্ফোরকসহ একটি জ্যাকেট পরেছিল। সেই অবস্থাতেই সে সামারার প্ল্যান্টে ঢোকে। রাজধানী বাগদাদ থেকে জায়গাটি ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার পর পুলিশ ২ আত্মঘাতী বোমারুকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। প্ল্যান্টের কর্মীদেরও বাঁচানো গেছে। এখনও পর্যন্ত কোনও দল এই হামলার কথা স্বীকার করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন