News71.com
 International
 01 Sep 17, 09:18 AM
 205           
 0
 01 Sep 17, 09:18 AM

আবারও মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

আবারও মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃনতুন করে আবারও মিসাইল পরীক্ষা করতে চলেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। সম্প্রতি বেশ কয়েকটি গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচির ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই ছবিগুলি কি পরমাণু উন্নয়ন কতটা হয়েছে উত্তর কোরিয়ার তাই বোঝানো হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রাষ্ট্রনেতা কিম জং উন অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সের কেমিক্যাল ম্যাটেরিয়াল ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। সেই সময় তিনি সংস্থাকে তাদের কাজ আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিম জং উন-এর কেমিক্যাল ম্যাটেরিয়াল ইন্সটিটিউট পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদনের সঙ্গেই প্রকাশ করা হয় গোপন কর্মসূচির এই ছবি।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মিসাইলের সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সাত-সকালে জাপানের উপর দিয়ে ছুটে গিয়েছে এই মিসাইল। একের পর এক উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ জাপান এবং আমেরিকা। এরপরেই দক্ষিণ কোরিয়াকে সঙ্গে বিশাল যুদ্ধ মহড়া শুরু করে দিয়েছে আমেরিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন