News71.com
 International
 31 Aug 17, 11:41 AM
 199           
 0
 31 Aug 17, 11:41 AM

নিউ ইয়র্কে আইএসে সম্পৃক্ততায় আবারও এক বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার।।

নিউ ইয়র্কে আইএসে সম্পৃক্ততায় আবারও এক বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে জঙ্গি সন্দেহে আবারও এক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে এফবিআই। পারভেজ আহমেদকে (২২) নামের এ যুবক সম্প্রতি ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ যোগদান করবে বলে নিজেই ঘোষণা দেন। চার বছর আগে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের অনুসারী হয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস।

গত জুন মাসে আইএসে যোগদানের উদ্দেশে সিরিয়ায় যাবার পথে সৌদি আরব থেকে পারভেজকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এফবিআই পারভেজকে ফেরত চাইলে গত ২৮ আগস্ট জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আইন প্রয়োগকারী সংস্থা পারভেজকে গ্রেপ্তার করে। পর দিন ২৯ আগস্ট তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনের ফেডারেল কোর্টে সোপর্দ করা হয় বলে জানা গেছে। সৌদি আরবে গ্রেপ্তার হওয়ার পর নিউ ইয়র্ক সিটির ওজোন পার্কে পারভেজের বাড়িতে অনুসন্ধান চালায় এফবিআই। গত ১৭ জুলাই পারভেজের কম্পিউটারসহ যাবতীয় কাগজপত্র অনুসন্ধান করে এফবিআই নিশ্চিত হয় যে পারভেজ আইএসে যোগ দিতে সিরিয়ায় যেতে চেয়েছিলেন।

এফবিআই-এর একটি সূত্রে জানা যায়,পারভেজের ফোনে আইএসের সঙ্গে নিজের সম্পৃক্ততার ছবি ছাড়াও আনোয়ার আল আওয়াকি,আব্দুল্লাহ ইল ফয়সালসহ পাঁচজনকে ঝুলিয়ে হত্যার ছবিও দেখা গেছে। সমকামীদের এভাবেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা উচিত বলেও পারভেজ লিখে রেখেছে। ৯/১১ এ নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলাকে যথার্থ বলেও অভিহিত করেছে পারভেজ। ফোনে আইএসের লিডার আবু বকর আল-বাগদাদীর ছবিও পাওয়া গেছে। পারভেজ আরো লিখেছে,আমরা শিগগিরই জিহাদে অংশ নিচ্ছি এবং এরপরই আমরা শহীদ হবো। তদন্তের সময় এফবিআই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজের সন্ত্রাসী নেটওয়ার্কে সম্পৃক্ত হবার ইচ্ছের তথ্য জানতে পেরেছে। তিনি আমেরিকানদের ইসলামের শক্র হিসেবে মন্তব্য করে এদেরকে শেষ করার অভিপ্রায় ব্যক্ত করেছে বিভিন্ন স্থানে।

এফবিআই জানায়,বাংলাদেশি এই তরুণ এক হাজার পাউন্ড বিস্ফোরক দিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার গাড়িতে এফবিআইয়ের সরবরাহ করা নকল বিস্ফোরক থাকায় সেটি আর ফাটেনি। ২০১২ সালের ১৫ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের দেওয়া অভিযোগপত্র অনুমোদন করে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা'এবং যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়দাকে সহায়তা করার চেষ্টা'র অভিযোগ আনা হয়। এর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন