News71.com
 International
 31 Aug 17, 08:28 AM
 172           
 0
 31 Aug 17, 08:28 AM

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১১

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সেন্ট্রাল লোগার প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন।সেন্ট্রাল লোগার প্রদেশের গর্ভনর হালিম ফিদায়ে জানান, হামলাটি হয় পীর-ই-আলমে। তালিবান জঙ্গিরা সেখানে বাসিন্দাদের বাড়িতে আত্মগোপন করে ছিল। জানা যায়, তালিবান জঙ্গিদের হত্যা করতে এ বিমান হামলা চালানো হয়। বিমান হামলায় ২ জন তালিবান জঙ্গিও নিহত হয়েছেন। এর আগে গত সোমবার জেরখো প্রদেশে একই রকম হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন