News71.com
 International
 28 Aug 17, 12:27 PM
 163           
 0
 28 Aug 17, 12:27 PM

কুসংস্কার তাড়াতে সূর্যগ্রহণে প্রেগনেন্সি ফটোশুট করবেন এক ভারতীয় নারী

কুসংস্কার তাড়াতে সূর্যগ্রহণে প্রেগনেন্সি ফটোশুট করবেন এক ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বের মানুষের মধ্যেই সূর্যগ্রহণকে ঘিরে নানা ভ্রান্তধারণা রয়েছে। এই সময়ে বিশেষ করে গর্ভবতী নারীদের ঘিরে নানা কুসংস্কার প্রচলিত হয়েছে।অনেকেই সূর্যগ্রহণকে অমঙ্গলজনক মনে করেন। এটা তাদের সন্তানের ক্ষতি করবে বলেও ধারণা অনেকের। মানুষের এই ধারণার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পাশাপাশি এই কুসংস্কারকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন জর্জিয়ার এক নারী। নিকোল কার্ভার নামের ওই নারী চতুর্থবারের মতো মা হতে চলেছেন। অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন আসন্ন সন্তানের জন্য আলাদা কিছু একটা করতে চান তিনি। কিন্তু সেটা ঠিক কী হবে তা ঠিক করে উঠতে পারছিলেন না। তখনই সংবাদমাধ্যম থেকে জানতে পারেন সূর্যগ্রহণের খবর। ৯৯ বছর আগে হয়েছিল এই ধরনের পূর্ণ সূর্যগ্রহণ। এর পরের বারও হবে ৯৯ বছর পরে। তাই এই সুযোগটাকে হাতছাড়া করতে চাননি নিকোল। ঠিক করলেন অনাগত সন্তানের জন্য একটা প্রেগনেন্সি ফটোশুট করবেন সূর্যগ্রহণের মধ্যে। তার এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসেন শাশুড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন