News71.com
 International
 28 Aug 17, 12:22 PM
 185           
 0
 28 Aug 17, 12:22 PM

ভারতে ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষিত হবে আজ,ফের ব্যাপক সহিংসতার আশঙ্কায় সরকার।।

ভারতে ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষিত হবে আজ,ফের ব্যাপক সহিংসতার আশঙ্কায় সরকার।।

আন্তর্জতিক ডেস্কঃ ধর্ষণ মামলায় অভিযুক্ত ভারতের বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত। আর এই রায়কে কেন্দ্র করে ফের ব্যাপক সহিংসতা হতে পারে এমন আশঙ্কায় রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সহিংসতা এড়াতে রাম রহিমের পরিচালিত শতাধিক ডেরা থেকে তার ভক্তদের উচ্ছেদ করা হয়েছে। যে শহরে রাম রহিমের বিরুদ্ধে রায় ঘোষণা হবে,সেই রোহতাক শহরে নেয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা,এমনকি সেখানে মোতায়েন থাকবে সেনাবাহিনীর বিশেষ টিম।

এর আগে,আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করায় গত শুক্রবার দেশটির বিভিন্ন রাজ্যে,বিশেষ করে হরিয়ানার পাঁচকুলায় তাণ্ডব চালায় রাম রহিমের ভক্তরা। সেসময় নিহত হয় কমপক্ষে ৩৬ জন। জানা গেছে,আজ সোমবারের এ রায় ঘোষণার সময় রাম রহিমকে আদালতে হাজির না করে রোহতাকের কারাগারেই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে। রোহতাক রেঞ্জের আইজিপি এ. এস ভির্ক জানান,ডেরা প্রধানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার সিবিআই’র বিশেষ আদালতের বিচারকরা বিমানে করে পাঁচকুলা থেকে রোহতাক এসে পৌঁছাবেন। আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণার সময় জানানো হয়নি। আমরা আশা করছি আড়াইটার সময় রায় ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন