News71.com
 International
 28 Aug 17, 12:16 PM
 194           
 0
 28 Aug 17, 12:16 PM

ভারতে যৌন নির্যাতনে গণ্ডারের মৃত্যু

ভারতে যৌন নির্যাতনে গণ্ডারের মৃত্যু

নিউজ ডেস্কঃশিকারিদের নিশানা ছাড়াও আরও এক বিপদের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এক শৃঙ্গি গন্ডারকুল। পুরুষ গন্ডারদের দলবদ্ধ যৌন নির্যাতনে মৃত্যু হচ্ছে মাদিদের৷ গত শুক্রবার আবারও এমন একটি ঘটনা ঘটেছে।এতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের বন কর্মকর্তাদের কপালে৷ বন দফতর সূত্রে জানানো হয়েছে ডুয়ার্সের এই জাতীয় উদ্যানে শুক্রবার সদ্য যৌবনে পদার্পণ করা একটি মাদি গন্ডারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ এরপর ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, সঙ্গমে রাজি না থাকা মাদিটির উপর একাধিক পুরুষ গন্ডার নির্মম যৌন অত্যাচার চালিয়েছে৷

এর আগে, গত ৯ অাগস্ট অন্য একটি মাদির উপর এমন অত্যাচার নিজেরা চোখে দেখে শিউরে উঠেন জঙ্গলে টহলরত বনকর্মীরা৷ তখন পুরুষ গন্ডারদের মেজাজ দেখে কাছে যেতে সাহস পাননি তাঁরা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন