News71.com
 International
 27 Aug 17, 06:56 AM
 193           
 0
 27 Aug 17, 06:56 AM

ভারতের গুজরাটে ট্রাক-জিপ সংঘর্ষে একই পরিবারের ১১ জন নিহত।।  

ভারতের গুজরাটে ট্রাক-জিপ সংঘর্ষে একই পরিবারের ১১ জন নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে আজ রবিবার ট্রাক ও জিপের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর থেকে ৩শ ৬৪ কিলোমিটার দক্ষিণে বোতাদ জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ,পাঁচজন নারী। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। এদিকে,আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য,ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছর দেশটিতে দেড় লাখ লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন