News71.com
 International
 24 Aug 17, 05:48 AM
 959           
 0
 24 Aug 17, 05:48 AM

কাশ্মীরে ৫.০ মাত্রায় ভূমিকম্পের আঘাত।।  

কাশ্মীরে ৫.০ মাত্রায় ভূমিকম্পের আঘাত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ বৃহস্পতিবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র এক কর্মকর্তা জানান,এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেন,আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। এটির উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলে। উল্লেখ্য,২০০৫ সালের অক্টোবরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পে উভয় অঞ্চলে প্রায় ৮০ হাজার লোক প্রাণ হারান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন