News71.com
 International
 24 Aug 17, 12:28 PM
 305           
 0
 24 Aug 17, 12:28 PM

পাকিস্তান ও চিনের ঘুম হারাম !! ২৬০০ পরমাণু অস্ত্রে বলীয়ান ভারতের অবস্থান রাশিয়া ও আমেরিকার পরেই ...

পাকিস্তান ও চিনের ঘুম হারাম !! ২৬০০ পরমাণু অস্ত্রে বলীয়ান ভারতের অবস্থান রাশিয়া ও আমেরিকার পরেই ...

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও চীনের ঘুম হারাম করে দিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষনা রিপোর্ট । তাদের মতে ভারতের কাছে ২০০শ বা ৫০০শ নয় ২৬০০ পারমানবিক ওয়ারহেড রয়েছে । যদিও ইতিপূরবে গত ২০১৬ সালের এক রিপোর্টে ৪ জন পাকিস্তানি বিশেষজ্ঞ দাবি করেছিলেন, ভারতের কাছে ৫০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। কিন্তু, তাঁদের ধারণা যে ভুল ছিল, তা এবার প্রকাশ পেল লন্ডনের কিংস কলেজ-এর একটি আলফা প্রোজেক্টের প্রতিবেদনে । যেখানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা NSG (নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ)-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই রিপোর্টেই দাবি করা হয়েছে ভারতের প্রতিরক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য।

কিংস কলেজ-এর বিশেষজ্ঞদের মতে, ৫০০ নয়, ভারতের অধীনে মোট ২৬০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। আরও দাবি করা হয়েছে, চীন বা পাকিস্তান নয় প্রতিরক্ষা ক্ষেত্রে গোপনে ফ্রান্স ও ব্রিটেনের থেকেও অনেক এগিয়ে গিয়েছে ভারত। যদিও নয়াদিল্লি বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট। লন্ডনের ওই বিশেষজ্ঞদের দাবি সত্যি হলে, বিশ্বে পরমাণু ওয়ারহেড-এর বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। ক্ষেপণাস্ত্রের মাথায় পরমাণু ওয়ারহেড জুড়ে হামলা চালালে একসঙ্গে একাধিক লক্ষ্যে পরমাণু হামলা সম্ভব হয়। প্রসঙ্গত, ভারতীয় নৌ-সেনা ২০২২ সালের মধ্যে ৬টি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করবে। যা সম্ভব হলে, ফরাসি ও ব্রিটিশ নৌ-সেনার থেকেও বেশি পরিমাণ পরমাণু মিসাইল বহনে সক্ষম হবে ভারতীয় নৌ-সেনা।

লন্ডনের কিংস কলেজ-এর আলফা প্রোজেক্ট সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, NSG-এর সদস্যপদ পেতে ভারতের সামনে বাধা শুধু চিন। কিন্তু, এই যুক্তি বাতিল করা যায় না, যে NSG-তে ভারতের প্রয়োজনীয়তা রয়েছে। এবং ভারত এই গোষ্ঠির অধিভুক্ত হলে NSG –র অন্য দেশগুলির সঙ্গে পরমাণু সংক্রান্ত ব্যবসা করতে পারবে নয়াদিল্লি। এদিকে, বিশ্ব অর্থনীতিতে ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উন্নত দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব-বাজারে দাপট দেখাচ্ছে ভারতের আশাতীত অগ্রগতি । এমন সময়ে পড়শি দেশকে NSG-তে বাধা চিনের জন্য মোটেই সুখকর হবে না বলে মত লন্ডনের বিশেষজ্ঞদের। আর চীন অযৌক্তিক ভাবে ভারতের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা একটা সময়ে চীনকেই বিপদে ফেলবে বিশ্ব দরবারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন