
নিউজ ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশসমূহের পার্লামেন্টের সাথে বাংলাদেশের পার্লামেন্টের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ইউরোপীয়ান ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মাইডন। আজল বুধবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাতকালে তাঁরা দ্বি-পাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় স্পিকার বলেন,বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ফলে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান।
তিনি আরো বলেন,নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের তৈরি পোষাক শিল্প। এ খাতে নিয়োজিত শ্রমিকের অধিকাংশই নারী। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পের বাজার বিস্তৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দ্বি-পাক্ষিক বৈঠকে ইইউ রাষ্ট্রদূত পার্লামেন্ট সদস্যদের সফরের মাধ্যমে ইইউ’র সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।