
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস। এবার সেই হোয়াইট হাউসেই একটি বেনামী প্যাকেটকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ এবং তদন্তকারী অফিসাররা হাজির হয়। জানা যায়,স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ এই প্যাকেটটি নজরে আসে। এরপরই সেখান থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়ে। যদিও এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তদন্তকারী অফিসার ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে,হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর দিক থেকে উদ্ধার করা হয় সেই প্যাকেটটি। প্যাকেটটি কিভাবে ওখানে এসে পৌঁছল সেটি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। কে বা কারা এই ঘটনাটির পিছনে জড়িত সেটি খুঁজে বের করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছ। এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর,এই প্যাকেটটি এখনও অবধি খোলা হয়নি। প্যাকেটের ভিতর বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ।