
আন্তর্জাতিক ডেস্কঃ নাশকতায় শিশু-কিশোরদের ব্যবহার করছে জঙ্গি সংগঠন বোকো হারাম। এই তথ্য নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক নতুন চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে,চলতি বছরে কম করে ৮৩ জন শিশু ও কিশোরকে ‘মানব বোমা’ হিসেবে ব্যবহার করেছে বোকো হারাম জঙ্গি সংগঠনটি। জাতিসংঘের তরফে আরও জানানো হয়েছে,মানব বোমা’ হিসেবে যে সকল শিশু ও কিশোর বা কিশোরীকে ব্যবহার করা হয়েছে,তাদের মধ্যে অধিকাংশই মেয়ে। ৮৩ জনের দলে ৫৫ জন ও ১৩ জন ছেলে আছে বলে প্রতিবেদনে দাবি করেছে জাতিসংঘ। যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নীচে। এর মধ্যে অনেকেই আছে যাদের বয় ১০ বছরের কম।
আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় প্রত্যেক বছরই বহু শিশু ও কিশোর বা কিশোরীকে অপহরণ করে বোকোহারাম জঙ্গি সংগঠন। তারপর তাদের আস্তানায় নিয়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। জাতিসংঘের দেওয়া নতুন এই রিপোর্ট অনেকটাই চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। কারণ দেখা যাচ্ছে,প্রতি বছর ১৫ বছরের কম নীচে কোনও শিশু বা কিশোর-কিশোরীকে অপহরণের সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘের দেওয়া ওই রিপোর্টে দাবি করা হয়েছে,অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে ২০১৭-র রেকর্ড। শুধু তাই নয়। ২০১৫ বা ২০১৬-র পর ক্রমাগতভাবে অপহরণের সংখ্যা বেড়েছে।