News71.com
 International
 22 Aug 17, 07:00 AM
 224           
 0
 22 Aug 17, 07:00 AM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের প্রার্থীতা বৈধ।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের প্রার্থীতা বৈধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের প্রার্থীতাকে বৈধতা দিয়েছে দেশটির আদালত। মূলত পানামাগেট কেলেঙ্কারির মামলায় দণ্ডিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব ও সংসদ সদস্যপদ দু'টোই হারিয়েছেন নওয়াজ শরীফ। আর তাই আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর শূন্য আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই উপনির্বাচনে নওয়াজের স্ত্রী কুলসুম শরীফকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগ। নির্বাচন কমিশন তা গ্রহণও করেছে। আর তা গ্রহণ করাকে চ্যালেঞ্জ করে ইমরান খানের দল পিটিআই এবং অপর একটি দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) হাই কোর্টের একটি ট্রাইব্যুনালে আবেদন করে।

পিটিআই'র আবেদনে বলা হয়,কুলসুমের মনোনয়নপত্র নানা পরস্পরবিরোধিতায় ভরা। এছাড়া তিনি সশরীরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাঁর মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়। পিএটি'র দরখাস্তে বলা হয়,কুলসুম তাঁর মনোনয়নপত্রে নিজ সম্পদ ও আয়ের তথ্য গোপন করেছেন। বেনজির ভূট্টোর দল পিপিপিও অভিযোগ এনেছে কুলসুমের বিরুদ্ধে। বলেছে,তিনি মনোনয়নপত্রে সংযুক্ত আরব আমীরাতে তাঁর ইকামা (ওয়ার্ক পারমিট) যুক্ত করেছেন,কিন্তু চাকরির বেতন ও চুক্তিনামা দেননি। পরে শুনানীকালে আবেদনকারীদের আইনজীবীরা কুলসুমের বিরুদ্ধে আরো নানা অভিযোগ করেন। সব সওয়াল-জওয়াব শুনে ট্রাইব্যুনাল বলেন,কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাঁকে অপরাধী ঘোষণা করা যায় না। ট্রাইব্যুনাল কুলসুম নওয়াজের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আনা সব আবেদন খারিজ করে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন