News71.com
 International
 22 Aug 17, 01:45 AM
 185           
 0
 22 Aug 17, 01:45 AM

তিন তালাককে অসাংবিধাক ঘোষনা করে ভারতীয় সর্বোচ্চ আদালতের রায়  

তিন তালাককে অসাংবিধাক ঘোষনা করে ভারতীয় সর্বোচ্চ আদালতের রায়   

নিউজ ডেস্কঃ তিন তালাকের বিপক্ষে রায় দিয়েছেন ভারতীয় সর্বোচ্চ আদালত। রায় দেয়ার পাশাপাশি তিন তালাককে অসাংবিধাক আখ্যা দেয়া হয়েছে। আদালত জানিয়েছেন,এ আদেশ অবশ্যই মানতে হবে। ইসলাম,হিন্দু,বৌদ্ধসহ মোট পাঁচ ধর্মের পাঁচজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। রায়টি ৩-২ ব্যবধানে পাশ হয়। বিচারকরা বলেন,তিন তালাকের এ বিষয়টি ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ দুইটি অনুচ্ছেদে সমতা, জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। তালাকপ্রাপ্তা পাঁচ মুসলিম নারী ও দুইটি মানবাধিকার প্রতিষ্ঠানের করা পিটিশনের প্রেক্ষিতে এ রায় দেয়া হয়েছে। এখন থেকে ভারতে তিন বার 'তালাক' শব্দ বলে তালাক দেয়া আইনত নিষিদ্ধ বলে পরিগণিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন