News71.com
 International
 18 Aug 17, 09:34 AM
 211           
 0
 18 Aug 17, 09:34 AM

বার্সেলোনায় জঙ্গি হানায় ১৩ জন নিহত, অপর হামলাচেষ্টাকে নস্যাৎ করল পুলিশ, দায় স্বীকার আইএসের ।।

বার্সেলোনায় জঙ্গি হানায় ১৩ জন নিহত, অপর হামলাচেষ্টাকে নস্যাৎ করল পুলিশ, দায় স্বীকার আইএসের ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের পূর্বাঞ্চলীয় পর্যটন ও ফুটবলের নগরী বার্সেলোনার রাস রাম্বলাস এলাকায় মানুষের ভিড়ে দ্রুতগতির গাড়ি নিয়ে হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর দক্ষিণের আরেক শহর ক্যামব্রিলসে দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়। তবে তা নস্যাৎ করে দেয় পুলিশ। পুলিশের অভিযানে হামলাকারীরা নিহত হয়েছে। এই দুটি ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। পুলিশ মনে করছে,নিহতরা আত্মঘাতী হামলার চেষ্টা চালাতে পারতো। জানা গেছে,গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে রামব্লাস পর্যটক এলাকায় মানুষের ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। এর কিছুক্ষণ পরই ক্যামব্রিলসে দ্বিতীয় হামলাচেষ্টা করা হয়। এই হামলাচেষ্টাকারীদের মধ্যে চারজন পুলিশের গুলিতে নিহত হয়। আহতাবস্থায় আটক হয় একজন। এদের গায়ে বাঁধা ছিল বিস্ফোরকদ্রব্যের বেল্ট। এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে উল্লেখ করছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই। এদিকে প্রথম হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক বলেছে,তাদের সৈনিকরা এই হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন