
আন্তর্জাতিক ডেস্কঃ এবার ভারতের স্বাধীনতার ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাজি সুভাস চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু। তিনি বলেছেন,সঠিক বিবেচনায় নেহেরু কখনওই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন না। কেননা তার আগেই ভারতে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই হিসেবে নেতাজিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
চন্দ্র বসু জানিয়েছেন,ভারতের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তাঁর মতে,দেশটির স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিখিত হয়নি। সেখানে অনেক চ্যুতি আছে। ১৯৪৩ সালে ভারতের প্রভিশনাল সরকার গঠন করেছিলেন নেতাজি। তারও বেশ কয়েক বছর পরে স্বাধীনতা পায় ভারত। এই নিরিখে নেতাজিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, নেহেরু নন। কিন্তু ভারতের ইতিহাস সে স্বীকৃতি দেয় না। তাঁর মতে,স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও আইএনএ-এর অবদানকে কখনওই সঠিকভাবে তুলে ধরা হয়নি। তাঁর দাবি,বর্তমান সরকারের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা। এবং নেতাজির অবদানকে সঠিকভাবে তুলে ধরা।