
নিউজ ডেস্কঃভারতে ক্ষমতাসীন দল বিজেপির করপোরেটর নিতিন পাতিলের স্ত্রী রঞ্জনা পাতিল মালিকানাধীন একটি হোটেলে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশী যুবতী সহ ৪ যুবতীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ৬ জন স্টাফকে। উদ্ধার করা বাংলাদেশী যুবতীর কাছে রয়েছে বৈধ পাসপোর্ট ও ভিসা। পশ্চিমবঙ্গের কল্যাণীতে বুধবার ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে যৌন ব্যবসা চালানো হতো বলে অভিযোগ ছিল। পাচার বিরোধী থানে পুলিশের একটি সেল সেখানে অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে।
বুধবার পুলিশের একটি টিম খদ্দের সেজে কল্যাণীতে রিলাক্স হোটেল ও গার্ডেনে প্রবেশ করে। এরপর ওই যুবতীদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় হোটেলের বার ম্যানেজার হরিশ্চন্দ্র শেঠী (৫৭), ক্যাশিয়ার রাহুল দত্ত, ওয়েটার সত্যনারায়ণ পাল (৪২), রমাকান্ত মাহাতো (২৮), বিজয় শেঠী ও বিজ্ঞান শ্যামল (৩৫) কে। এ বিষয়ে পুলিশ হোটেল মালিক রঞ্জনা পাতিলকে জিজ্ঞাসাবাদ করবে। তারা জানতে চাইবে, তিনি তার হোটেলে অসামাজিক কাজকর্মের বিষয়ে জানতেন কিনা তা জানতে চাইবে তারা।
ওদিকে রঞ্জনার স্বামী ও বিজেপির করপোরেটর নিতিন পাতিল বলেছেন, তারা হোটেলটি ভাড়া দিয়েছিলেন। তাদেরকে চুক্তিতে বলা হয়েছিল যদি কোনো অবৈধ কাজকর্ম সেখানে হয় তাহলে তার জন্য হোটেল মালিক দায়ী থাকবে না। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা স্পটে যাই। একজন পুলিশ কর্মকর্তা কাস্টমার সেজে বারে প্রবেশ করেন এবং একজন যুবতীকে তার কাছে পাঠাতে বলেন। এতে বারের স্টাফরা জানতে চায় কোন যুবতীকে তিনি চান। এক পর্যায়ে তাকে একজন যুবতী সহ একটি রুম দেয়া হয়। সঙ্গে সঙ্গে আমাদের ওই কর্মকর্তা আমাদেরকে খবর নিশ্চিত করেন। আমরা অভিযান চালিয়ে ৪ যুবতীকে উদ্ধার করি। স্টাফদের গ্রেপ্তার করি