News71.com
 International
 17 Aug 17, 11:13 AM
 192           
 0
 17 Aug 17, 11:13 AM

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্কঃদাঙ্গার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে ভেনেজুয়েলার বিশেষ বাহিনী। ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। দেশটির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।দাঙ্গার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্যদের আমাজোনাস প্রদেশের রাজধানী পুয়ের্তো আয়াকুচোতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, তাঁরা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনেছেন।

প্রাদেশিক গভর্নর লিবোরিয়ো গুয়ারুলা এই দাঙ্গাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।দেশটির আইন কর্মকর্তারা বলছেন, কারাগারে সংঘঠিত দাঙ্গায় ১৪ জন কর্মকর্তা আহত হয়েছেন।কারাগার পর্যবেক্ষণকারী দুটি গোষ্ঠী জানিয়েছে, নিহত ৩৭ জনের সবাই কয়েদি।দাঙ্গার সময় কারাগারটিতে মোট ১০৫ জন কয়েদি ছিলেন।ভেনেজুয়েলার কারাগারগুলোয় জনশক্তির ঘাটতি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন