News71.com
 International
 16 Aug 17, 09:50 AM
 197           
 0
 16 Aug 17, 09:50 AM

বিপুল মাদকদ্রব্য সহ ৫ বাংলাদেশীকে গ্রেপ্তার করল মালয়েশিয়ার কাস্টমস

বিপুল মাদকদ্রব্য সহ ৫ বাংলাদেশীকে গ্রেপ্তার করল মালয়েশিয়ার কাস্টমস

আন্তর্জাতিক ডেস্কঃবিপুল পরিমাণ মাদকসহ মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে ৫ বাংলাদেশীকে। মালয়েশিয়ার সেরি কেমবাঙ্গানে একটি ওয়ারহাউজ ঘেরাও করে কাস্টমস বিভাগের কর্মকর্তারা ওই ৫ বাংলাদেশী সহ আরো দু’জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বস্তাভর্তি মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। এর পরিমাণ প্রায় ১৫০ কেজি, যার বাজারমূল্য প্রায় এক কোটি রিঙ্গিত। ইয়াবা ট্যাবলেট তৈরিতে ক্যাফেইনের সঙ্গে ব্যবহার করা হয় এই মেথামফেটামিন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে আরো বলা হয়, ৬ জন শ্রমিক একটি কন্টেইনার থেকে বস্তাভর্তি ওই মাদকদ্রব্য খালাস করছিল।

বিশেষ এই অভিযান চালিয়েছে মালয়েশিয়ার কাস্টমস বিভাগের কর্মকর্তারা। তারা বস্তাগুলো খুলে দেখতে পান তার ভিতর মাদকদ্রব্য মেথামফেটামিন। তারা ওই ওয়ারহাউজের ভিতর আরো কমপক্ষে ৭০০টি বস্তা ভর্তি অবস্থায় দেখেছেন। তবে তাতে কি রয়েছে তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করা হয় নি। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেয়ার পর এ বিষয়ে পরিষ্কার হতে চাইছে কাস্টমস বিভাগ। তবে গ্রেপ্তার করা বাংলাদেশী বা অন্যদের কারো নাম, ঠিকানা জানানো হয় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন