News71.com
 International
 16 Aug 17, 01:25 AM
 177           
 0
 16 Aug 17, 01:25 AM

বিরোধীদের মুখ বন্ধ করতে লালকেল্লা থেকে কালো টাকার হিসাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিরোধীদের মুখ বন্ধ করতে লালকেল্লা থেকে কালো টাকার হিসাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নোট বাতিলের পরে দেশের সমস্ত বিরোধী দলগুলি এককাট্টা হয়েছিল কেন্দ্রের মোদী সরকারকে বেগ দিতে৷ রাস্তা থেকে আন্দোলনের ঝাঁজ গিয়ে পড়েছিল লোকসভা ও রাজ্যসভা পর্যন্ত৷ যে কালো টাকা উদ্ধারের দোহাই দিয়ে মোদী সরকার নোট বাতিল করেছিল, সেই পদক্ষেপে কতটা সফলতা পেয়েছে সরকার, অর্থাৎ কত পরিমাণ কালো টাকা উদ্ধার করতে পেরেছে কেন্দ্র৷ সেই হিসাব চেয়ে সময়ে সময়ে সরব হয়েছিল বিরোধী দলগুলি৷

আর বিরোধীদের মোক্ষম পাল্টা জবাব দিতে গতকাল স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার, ১৫ অগস্ট লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে মোদী জানিয়েছেন নোট বাতিলের ফলে এখনও পর্যন্ত তিন লক্ষ কোটি কালো টাকা উদ্ধার করেছে কেন্দ্র৷ বিরোধীদের কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মোদীর ঘোষণা কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের এই লড়াই জারি থাকবে৷

শুধু কালো টাকার হিসাব দেওয়াই নয় পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের ফলে ব্যাংকে ঢুকেছে অতিরিক্ত ১.৭৫ লক্ষ কোটি টাকা এবং ১৮ লক্ষ মানুষের সঠিক আয়ের হিসাব কেন্দ্র জানতে পেরেছে৷ কালো টাকার কারবারিদের বিরুদ্ধে মোদীর হুঁশিয়ারি ১৮ লক্ষ মানুষের মধ্যে ৪.৫ লক্ষ মানুষ এখনও তাদের ভুলের জন্য পস্তাচ্ছে এবং এক লক্ষ মানুষ যারা একদিন আয়কর ফাঁকি দিয়ে এসেছে তারা এখনও আয়কর জমা করছে৷ ৮০০ কোটি টাকার বেনামি সম্পত্তি উদ্ধার হয়েছে৷ নোট বন্দী কালো টাকা কারবারিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন