News71.com
 International
 16 Aug 17, 12:18 PM
 181           
 0
 16 Aug 17, 12:18 PM

আগামী ৪ বছরের জন্য থেমে যাচ্ছে বিগ বেনের বিখ্যাত ঘণ্টা......

আগামী ৪ বছরের জন্য থেমে যাচ্ছে বিগ বেনের বিখ্যাত ঘণ্টা......

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী চার বছরের জন্য থেমে যাবে ব্রিটেনের অনেক ইতিহাসের স্বাক্ষি বিগ বেন ঘড়ি। ইল্যাংন্ডের সংসদ ভবনে স্থাপিত বিশ্বখ্যাত বিগ বেন ঘড়ির ঘণ্টাধ্বনি । আগামী ২১ আগস্ট দুপুর থেকে আর শোনা যাবে না এই ঘড়ির শব্দ । সংস্কারের জন্য কার্যত নীরব হয়ে যাবে অন্যতম জনপ্রিয় এই ঘড়ির ঘণ্টাধ্বনি। উল্লেখ্য ১৫৭ বছর ধরে ১৩.৭ টন ওজনের ঘড়িটি প্রায় নিয়মিতই প্রতি চার ঘণ্টা পরপর বেজে জানান দিত তার সজীবতার । বর্তমানে সংস্কার কাজের জন্য সেটিকে তালাবদ্ধ করে রাখা হবে এই সল্প সময়ের জন্য । এর আগে ১৯৭৬ সালে ঘড়িটি ২৬ দিনের জন্য বন্ধ ছিল। এছাডাও সংস্কারের জন্যেই ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এবং ২০০৭ সালে সাময়িকভাবে ‘বিগ বেন’ বন্ধ রাখা হয়েছিল। যদিও, নিউ ইয়ার ইভে সেই পরিচিত আওয়াজেই বেজে উঠবে বিগ বেন। গ্রেট ক্লক নামে পরিচিত ঘড়িটির দীর্ঘ মেয়াদের কথা ভেবেই এই সংস্কারের সিদ্ধান্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত ওয়েস্টমিনিস্টার প্যালেস ব্রিটেনের অন্যতম পর্যটন ক্ষেত্র। এখানেই রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। আর এইখানেই ১৮৫৮ সালে স্থাপিত হয় বিগ বেনের দৃষ্টিনন্দন বিস্ময়কর এই বিশাল আকৃতির ঘড়ি । একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়। এটি যুক্তরাজ্যের ঐতিহ্যের প্রতীক বহন করছে। বিগ বেনের টাওয়ারে প্রায় ৩৩৪টি সিঁড়ি রয়েছে। লিফট রয়েছে। ৩১৫ ফুট উচ্চতার এই টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর, সংস্কার কাজের অংশ হিসেবে বিগ বেন খুলে ফেলে চাকার প্রতিটি প্লেট পরীক্ষা করে দেখা হবে। পরিষ্কার করা হবে ঘড়িটির চারটি ডায়ালও। ঘড়ির কাঁটাগুলিও সরিয়ে সংস্কার করা হবে। বসানো হবে নতুন লোহার কাঠামো। তবে ঘড়িটির একটি কাঁটা সবসময় চালু থাকবে। ২০২১ সালে ফের শোনা যাবে বিগ বেনের চির পরিচিত এই ঘণ্টাধ্বনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন