
নিউজ ডেস্ক : ভারতে দুই রাজ্যে বন্যা ও ভূমিধসে শতাধিক নিহত হয়েছে। গত তিনদিন ধরে টানা বর্ষণের জেরে বিহারের কিছু অংশে বন্যায় মারা গেছেন ৪১ জন। তেমনি খারাপ অবস্থা আসাম ও উত্তরবঙ্গেরও। ইতিমধ্যেই আসামে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই রাজ্যে নিহত হয়েছেন ১০ জন। স্বাভাবিক জীবন বিপর্যস্ত। ভারী বর্ষণে উত্তরপূর্বের সঙ্গে বাকি দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচল প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে যাত্রীবাহী দুটি বাস নীচে পড়ে ৪৮ জন নিহত হয়েছেন। উত্তরাখণ্ডে একজন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে।