News71.com
 International
 15 Aug 17, 05:09 AM
 188           
 0
 15 Aug 17, 05:09 AM

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে ।। হোয়াইট হাউজ কর্মকর্তা

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে ।। হোয়াইট হাউজ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউজের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে নিয়োগ পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় বরখাস্ত হওয়ার পর এই প্রথমবারের মত মুখ খুললেন স্কারামুচি। মার্কিন রাজনৈতিক শ্রেণি ট্রাম্পকে পছন্দ করছে না এবং এ কারণে তাকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউজে এ সব ব্যক্তিরা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তারা ট্রাম্পের স্বার্থে কাজ করে না এবং তার কর্মসূচি বাস্তবায়নে কোনো সহায়তা করছেন না বলেও স্পষ্ট ভাষায় দাবী করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন