News71.com
 International
 15 Aug 17, 04:38 AM
 186           
 0
 15 Aug 17, 04:38 AM

মালির জাতিসংঘের দু'টি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলা নিহত ৯।।

মালির জাতিসংঘের দু'টি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলা নিহত ৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালির জাতিসংঘের দু'টি ঘাঁটিতে গতকাল সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য,একজন মালির সেনা,ছয়জন দেশটির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। এ ব্যাপারে মালির জাতিসংঘ মিশন থেকে ওই বিবৃতিতে বলা হয়,দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সেনা নিহত হয়েছে। জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়,এই ঘটনার কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশন শিবিরের প্রবেশ পথে হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন