
আন্তর্জাতিক ডেস্কঃ বিমসটেকের নতুন মহাসচিব হচ্ছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। প্রথম বাংলাদেশি মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি নিয়োগ চূড়ান্ত অনুমোদন পাবেন। শহিদুল ইসলাম বিমসটেকের মহাসচিব শ্রীলঙ্কার নাগরিক সুমিত নাকান্দালার স্থলাভিষিক্ত হবেন। গত বুধবার তার মেয়াদ শেষ হলে পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা নতুন মহাসচিব হিসাবে শহীদুল ইসলামকে অনুমোদন দেন। বাংলাদেশের পক্ষ থেকে এম শহিদুল ইসলামের নাম বিমসটেক সদস্যভুক্ত সদস্য দেশগুলোর কাছে আগেই পাঠানো হয়েছিল। বর্তমানে বিমসটেকের সভাপতি নেপাল।