
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বেইজিং সময় আজ শুক্রবার বেলা ১টা ২৮ মিনিটে এ ভূমিকম্প হয় বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪ দশমিক ৩৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১২০ দশমিক ৬৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। তবে,ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।