News71.com
 International
 10 Aug 17, 12:04 PM
 149           
 0
 10 Aug 17, 12:04 PM

পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতা বন্ধে হাইকোর্টে রিট।।

পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতা বন্ধে হাইকোর্টে রিট।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে নানা আয়োজনে নানা ফরম্যাটে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করার প্রচলন বহুদিনের। মুক্তচিন্তার মানুষের কাছে এটা লৈঙ্গিক বৈষম্যের প্রতীক। গুণের পরিবর্তে নারীকে কেবল সৌন্দর্য দিয়ে বিচার করার বিরুদ্ধে অনেক ব্যক্তি ও সংগঠন উচ্চকিত। এবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সুন্দরী প্রতিযোগিতা বন্ধের দাবি উঠল পাকিস্তানে। বিশ্বের বিভিন্ন দেশের মত পাকিস্তানেও সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের প্রচলন আছে।

এই প্রতিযোগিতা বন্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সুহাদা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। তবে তাদের দৃষ্টিভঙ্গি নারীর স্বাধীন সত্ত্বাকেন্দ্রিক নয়। নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের বিরুদ্ধেও নয়। তারা স্রেফ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য,সুন্দরী প্রতিযোগিতা পাকিস্তানে ভারতীয় সংস্কৃতির প্রভাব বিস্তার করবে। সুহাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারিক আসাদ আবেদনে বলেছেন,মিস ভিট পাকিস্তান পেজেন্ট ইসলাম তথা পাকিস্তানের মূল্যবোধের বিরোধী।

পিটিশনে বলা হয়েছে,এই সংস্থার তৈরি করা প্রডাক্ট নারীদের হেয়ার রিমুভালের জন্যে উত্সায়হিত করে যাতে পুরুষদের কাছে তারা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এটি শরিয়াহর নীতি ও আদেশ বিরোধী এবং খুবই লজ্জাজনক। এ ধরনের অনুষ্ঠান পাকিস্তানের কোনো টিভিতেই সম্প্রচার করা উচিত নয় বলে তার অভিমত। আসাদের বক্তব্য এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সম্পর্ক নষ্ট করবে। আবেদন দায়ের করা হলেও আদালত এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন