News71.com
 International
 10 Aug 17, 01:48 AM
 166           
 0
 10 Aug 17, 01:48 AM

ইন্দোনেশিয়া ও রাশিয়ার যৌথভাবে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অঙ্গীকার।।

ইন্দোনেশিয়া ও রাশিয়ার যৌথভাবে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অঙ্গীকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়া ও রাশিয়া সাইবার নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌলবাদের বিস্তৃতি ঘটার প্রেক্ষাপটে উভয়দেশ গতকাল বুধবার এ অঙ্গীকার করেছে। ইন্দোনেশিয়ায় দু’দিনের সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন,ইসলামিক স্টেট (আইএস) এর আদর্শের ছড়িয়ে পড়া ঠেকাতে দুদেশ আরো নিবিড়ভাবে একযোগে কাজ করবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি বলেন,রাজনৈতিক ও প্রতিরক্ষা ইস্যুতে উভয় দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়া চাচ্ছে,বাণিজ্যিক খাতেও সম্পর্ক আরো গভীর হোক। এছাড়া উভয়মন্ত্রী কোরীয় উপদ্বীপ ও দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য সংঘর্ষ নিয়েও আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন