
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটিতে বন্দুকধারীর হামলা৷ এলোপাথাড়ি গুলি চালিয়ে তিন মহিলা রক্ষীকে খুন করা হল৷ হামলায় অনেকে কোনওরকমে বেঁচেছেন৷ ঘটনাস্থল বাগরাম এয়ার বেস৷ সেই বিমান ঘাঁটি ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ আফগান সংবাদ মাধ্যম জানাচ্ছে, বাগরাম বিমান ঘাঁটির মূল ফটকের সামনেই হামলা হয়েছে৷ এখানেই হামলা চালানো হয়৷ কোনও জঙ্গি গোষ্ঠী হামলা দায় নেয়নি৷ সন্দেহ, তালিবান রয়েছে এই হামলার পিছনে৷ কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে বাগরাম এয়ার বেস৷ আফগানিস্তানে জঙ্গি দমন অভিযানের মূল কেন্দ্র হিসেবে এই ঘাঁটি ব্যবহার করে পেন্টাগন৷