News71.com
 International
 09 Aug 17, 04:59 AM
 158           
 0
 09 Aug 17, 04:59 AM

আর্থিক বৃদ্ধিতে এশিয়ার সেরা পাঁচ শহরের মধ্যে চারটিই ভারতে, পিছিয়ে চীন.....

আর্থিক বৃদ্ধিতে এশিয়ার সেরা পাঁচ শহরের মধ্যে চারটিই ভারতে, পিছিয়ে চীন.....

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শহরের সেরা পাঁচটি শহরের মধ্যে চারটি শহরেরই অবস্থান ভারতে ৷ সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত উন্নতি করছে দিল্লি ৷ গত বছরের শেষের দিকের তুলনায় ২০২১ সালের মধ্যে দিল্লির অর্থনীতি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে ৷ গত ৫ বছর ধরে দেশে উন্নয়ন ক্রমশ বাড়ছে ৷ অক্সফোর্ড ইকোনমিক্সের একটি স্টাডি অনুযায়ী, ভারতের কিছু শহর এশিয়ার ৩০টি বড় শহরের মধ্যে স্থান পেয়েছে ৷ ফিনান্স ও বিজনেস সার্ভিস দেখাচ্ছে ভারত তথা এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত উন্নয়ন করছে দিল্লি ৷

রিপোর্টে ইকোনমিস্ট মার্ক ব্রিটন জানিয়েছেন, বিদেশি মালিকানা ভারতের অর্থনীতিতে ক্রমশ কমছে ৷ কোথাও তো বন্ধই হয়ে গিয়েছে ৷ তাঁর রিপোর্ট অনুযায়ী, স্বল্পমেয়াদে এমন আর্থিক বৃদ্ধির মানে দিল্লির পেশাদার পরিষেবা খাতে বৃদ্ধি হচ্ছে ৷ বিদেশি বিনিয়োগকারীরা লেনদেনের জন্য পরামর্শ চাইছে ৷ দীর্ঘমেয়াদে এর অর্থ, এই ধরনের ব্যবসাগুলির জন্য স্থির আয়ের জায়গা তৈরি হচ্ছে ৷

জাপানের মুজির মত কোম্পানিগুলি এই পরিবর্তনে প্রভাবিত ৷ পেরেন্ট কোম্পানি রিওহিন কেইকাকুর মতে, চিনের পর ভারতই আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় জায়গায় আছে ৷ আমাজনের ভারতীয় শাখা দেশে খাবারের বাজারে বিনিয়োগ করতে চায় ৷ সেই তুলনায় চিনে সম্প্রসারণ ধীরে হচ্ছে ৷ তবে সবচেয়ে বড় পাঁচটি শহর এখনও উন্নয়নের ধারা জারি রেখেছে ৷ উন্নয়নের হার সেখানে ৬ শতাংশ বা তারও বেশি ৷ চিন থেকে আমদানিকৃত বস্তুর চাহিদা কমালে উন্নয়নের হার ২০২১ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৪.২ শতাংশ বাড়বে ৷ ২০১২-১৬ সালে এটি ৪.৫ শতাংশ পড়ে গিয়েছিল ৷

অর্থনীতির উন্নয়নে এটি অন্য উন্নয়নশীল শহরের চেয়ে বেশ দ্রুত ৷ ২০২১ সালের মধ্যে স্টারবাকস ক্রপস প্রায় দ্বিগুণ সংখ্যার দোকান খুলতে চলেছে ৷ ম্যাকডোনাল্ড ঘোষণা করেছে তারা ২ হাজারটি নতুন দোকান খুলবে ৷ দুটি কোম্পানিই মেইনল্যান্ড চায়নার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেই সঙ্গে কার্যকারিতার দিকেও ঝুঁকছে ৷ তালিকায় সবার আগে থাকা পাঁচ শহরের মধ্যে মাত্র একটি শহর ভারতের নয়। সেটি হল হো চি মিন ৷ পেশাগত পরিষেবার পাশাপাশি উৎপাদনের দিক থেকেও এই শহর দৃশ্যমান উন্নতি করছে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন