News71.com
 International
 09 Aug 17, 01:19 AM
 186           
 0
 09 Aug 17, 01:19 AM

উত্তর কোরিয় নেতা কিম বললেই হামলা হবে মার্কিন সামরিক ঘাঁটিতে ।। হামলার ছক কষছেন তারা...

উত্তর কোরিয় নেতা কিম বললেই হামলা হবে মার্কিন সামরিক ঘাঁটিতে ।। হামলার ছক কষছেন তারা...

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার তরফ থেকে কোনও হুমকি বরদাস্ত করা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরেই আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় এলাকার গুয়াম দ্বীপে হামলার চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করল পিয়ংইয়ং। মার্কিন বিশেষজ্ঞরা ইতোমধ্যেই এই বিষয়ে আশঙ্কা করছেন। এর প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পিয়ংইয়ং-এর তরফে বলা হয়েছে, গুয়াম দ্বীপে একটি হামলার চালানোর পরিকল্পনা করা হচ্ছে তৎপরতার সঙ্গে। এই দ্বীপ আসলে মার্কিন সেনার একটি ঘাঁটি। এখানে আমেরিকার সাবমেরিন স্কোয়াড্রন রয়েছে। একটি এয়ারবেস ও একটি কোস্ট গার্ড গ্রুপও রয়েছে সেখানে।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, কিম জং উন সিদ্ধান্ত নিলেই হামলা করা হবে। অন্য এক মুখপাত্র আবার দাবি করেছেন, আমেরিকা বেশি এগোতে চাইলে তাদের সব ঘাঁটিই উড়িয়ে দেওয়া হবে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্ট ও নিউক্লিয়ার প্রোগ্রামে বাধা দিতে চাইলে তারা বলপ্রয়োগ করবে বলেও জানিয়েছে।মঙ্গলবার নিউ জার্সিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া আমেরিকাকে আর কোনও হুমকি না দিলেই ভালো। নাহলে তারা যে ক্ষোভের আগুন দেখতে পাবে তা পুরো বিশ্ব কোনওদিন দেখেনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন